রক্তদানে এগিয়ে আসুন
রক্ত কৃত্তিমভাবে তৈরী করা যায় না, শুধুমাত্র একজন মানুষই পারে রক্তদানের মাধ্যমে অন্য মানুষের জীবন বাঁচাতে। কিন্তু দুঃখের ব্যাপার, প্রতিবছর বহুসংখ্যক মানুষ মারা যাচ্ছে জরুরি মুহুর্তে প্রয়োজনীয় রক্তের অভাবে। জনবহুল এই দেশে এখনো মানুষ মারা যাচ্ছে রক্তের অভাবে। রক্তের এই চাহিদা খুব সহজেই পূরণ করা সম্ভব হবে যদি আমাদের দেশের সকল প্রান্তের পূর্ণবয়স্ক মানুষদের রক্তদানের প্রয়োজনীয়তা এবং সুফলতা বুঝিয়ে সচেতন করা যায়।
একজন মুমূর্ষু রোগীকে তার প্রিয়জনের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনা থেকে আনন্দের আর কিছু হতে পারে না। জরুরি রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীদের পাশে থাকুন। যারা রক্তদানে ইচ্ছুক, এই ওয়েবসাইটটিতে রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করুন। জরুরি রক্তের প্রয়োজনে রোগীরাই আপনাকে খুঁজে নিবে।

…রক্তদান ঐচ্ছিক বিষয় নয়, এটি দায়িত্বের চেয়েও বেশি কিছু…
কেন রক্তদান করবেন?
- প্রথম এবং প্রধান কারণ, আপনার দানকৃত রক্ত একজন মানুষের জীবন বাঁচাবে। রক্তদানের জন্য এর থেকে বড় কারণ আর কি হতে পারে!
- হয়তো একদিন আপনার নিজের প্রয়োজনে/বিপদে অন্য কেউ এগিয়ে আসবে।
- নিয়মিতরক্তদানেহৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কম।
কারা রক্তদান করতে পারবেন?
- ১৮ বছর থেকে ৬০ বছরের যেকোনো সুস্থদেহের মানুষ রক্ত দান করতে পারবেন।
- শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ নিরোগ ব্যক্তি রক্ত দিতে পারবেন।
- আপনার ওজন অবশ্যই ৫০ কিলোগ্রাম কিংবা তার বেশি হতে হবে।
- চার (৪) মাস অন্তর অন্তর রক্তদান করা যায়
কিছু ভুল ধারনা
- রক্ত দান করার সময় মোটেও ব্যথা লাগে না। শুধুমাত্র সূচ ফোটানোর সময় অল্প একটু অস্বস্তি লাগে।
- রক্তদানের পর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে – এটি ভুল ধারণা। আসলে রক্তদান করলে হৃদরোগের ঝুঁকি কমে এবং দেহে মাত্রাতিরিক্ত আয়রন বা লৌহ সঞ্চয় প্রতিরোধ করে।
- ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি রক্ত দিতে পারবে না – এটিও ভুল ধারণা। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বিবেচিত হলে…
রক্তদানের কল সেন্টার
01756963308 অথবা 01748306027
রবিবার থেকে বৃহস্পতিবার (সকাল ৮ টা থেকে রাত ১২ টা)
শনিবার (দুপুর ১২ টা থেকে রাত ৮ টা), শুক্রবার - বন্ধ
We don't charge for humanity...
“দুঃসাহসী ডোনার” – যে রক্তদাতা মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে দেশের যেকোন প্রান্তে যেতে প্রস্তুত, হোক না সেটা বাসা থেকে ১০ মাইল দূরে, কিংবা ১০০০ মাইল দূরে, রক্তের প্রয়োজনে এই রক্তদাতা সেখানেই ছুটে যেতে প্রস্তুত৷ এক জেলা থেকে আরেক জেলায়, চেনা – অচেনা যেকোন প্রান্তে, দুঃসাহসী মনোবল এবং ইচ্ছায়… কোন দূরত্বই দমিয়ে রাখতে পারে না এমন রক্তদাতাদের৷ মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর ইচ্ছা শক্তির কাছে কোন দূরত্বই আসলে দূরত্ব নয় তাদের জন্য৷
প্রস্তুত যদি থাকে দুইজন রক্তদাতা…
থাকবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তা…
একজন গর্ভবতী মায়ের রক্তের প্রয়োজন হতে পারে এটা ডেলিভারী তারিখের ৯ মাস আগে থেকেই আপনি জানেন… সুতরাং, মনে করে আগে থেকেই ২ জন রক্তদাতা খুজে রাখুন…
বন্ধুবান্ধব এবং পরিচিত রক্তদাতাদের সবসময় প্রস্তুত থাকতে বলুন যেন গর্ভবতীর যেকোনো শারীরিক জটিলতায় উনারাই প্রথম এগিয়ে আসতে পারে…
DonateBloodBD.comসম্পর্কে
"Donate Blood:Save People and Be Saved" এই সূত্র ধরে ২৪শে জানুয়ারী, ২০১৩ তারিখে যাত্রা শুরু হয় ওয়েবসাইটটির। রক্তদাতাদের তথ্য সংরক্ষণ করে রাখা হচ্ছে এই ওয়েবসাইটটির মূল উদ্দেশ্য। একটা স্বপ্ন নিয়েই ww.DonateBloodBD.com এর কাজ শুরু হয়ঃ "মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে যেন যে কেউ যেকোন সময় রক্তদাতার সাথে খুব সহজেই সরাসরি যোগাযোগ করতে পারে।" এই ওয়েবসাইটে রক্তদাতারা রক্তদাতা ক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবে, এবং রক্তের প্রয়োজনে মানুষ এই ওয়েবসাইট থেকে সার্চ করে রক্তদাতা খুঁজে নিতে পারবে। সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা হয়ত বাঁচাতে পারব হাজারো মুমূর্ষু রোগীকে।
রক্ত কৃত্তিমভাবে তৈরী করা যায় না, শুধুমাত্র একজন মানুষই পারে আরেকজন মানুষকে বাঁচাতে। কিন্তু দুঃখের ব্যাপার, প্রতিবছর বহুসংখ্যক মানুষ মারা যাচ্ছে জরুরি মুহুর্তে প্রয়োজনীয় রক্তের অভাবে। অথচ জনবহুল এই দেশে এখনো মানুষ মারা যাচ্ছে রক্তের অভাবে। রক্তের এই চাহিদা খুব সহজেই পূরণ করা সম্ভব হবে যদি আমাদের দেশের সকল প্রান্তের পূর্ণবয়স্ক মানুষদের রক্তদানের প্রয়োজনীয়তা এবং সুফলতা বুঝিয়ে সচেতন করা যায়। জরুরি রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীদের পাশে থাকুন। যারা রক্তদানে ইচ্ছুক, এই ওয়েবসাইটটিতে রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করুন। জরুরি রক্তের প্রয়োজনে রোগীরাই আপনাকে খুঁজে নিবে।