কিছু কিছু পাগলামি ভাল লাগে

by | Aug 20, 2025 | DonateBloodBD

কিছু কিছু পাগলামি ভাল লাগে…

অপরিচিত একজন আমাকে রাত ১০ টার দিকে ইনবক্সে নক করে জানালো যে রাত ১২টার পর (৮ তারিখ) তাঁর ১৮ তম জন্মদিন… এই ১৮ তম জন্মদিন রক্তদানের মাধ্যমে উদযাপন করতে চায়… কিন্তু সে তাঁর রক্তের গ্রুপ জানে না…

আমি বললাম, আগে আপনার রক্তের গ্রুপ জেনে নিন, তারপর রোগী খুজতে হবে… আপনার এলাকার যেকোনো হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে রক্তের গ্রুপ জেনে নিতে পারবেন….

রাত সাড়ে ১০টা দিকে সে একা একা বের হয়ে গেলো হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারের খোঁজে … ঠিক সাড়ে ১১ টার দিকে আমাকে জানালো তাঁর রক্তের গ্রুপ “ও পজেটিভ”… 🙂

আমি সাথে সাথে রোগী খুঁজে দিলাম… সকালে নাকি তাঁর পরীক্ষাও আছে… পরীক্ষা শেষ করেই রক্তদানে চলে যাবে…  🙂

এমন পাগলামিগুলো ছড়িয়ে যাক 🙂

Facebook Link