বন্ধুর গায়ে হলুদ, বাস ভ্রমন এবং নেগেটিভ রক্তদাতাগন…

by | Aug 20, 2025 | DonateBloodBD

অফিস শেষে সন্ধ্যায় রওনা দিলাম বন্ধুর গায়ে হলুদের প্রোগ্রামে… তিল ধারণের জায়গা নেই এমন বাসে উঠে কোনরকমে ঝুলে আছি… তখনি জানতে পারি “এই মুহূর্তে সরওয়ার্দি হাসপাতালে ২ ব্যাগ বি- রক্তের প্রয়োজন”… নক দিলাম বি- রক্তদাতা Najmul Alam ভাই এবং Habiba Sultana Banna আপুকে… বাহ দুইজনই রাজি 😉

গায়ে হলুদের প্রোগ্রামে যখন সবাই ফটোসেশনে ব্যস্ত, তখন আমি মোবাইল গুতাচ্ছি কারন চট্টগ্রামে জরুরী এ- রক্তের প্রয়োজন… কল দিলাম চট্টগ্রামের মিনহাজ ভাইকে… বাহ, এক কথাতেই মিনহাজ ভাই রাজি 😉

প্রোগ্রাম শেষে আবার ১ হাতে বাসে ঝুলে বাসায় ফিরছি… তখন মোবাইলে টেক্সট এলো, চট্টগ্রামে ও নেগেটিভ রক্তের প্রয়োজন… রাতের মধ্যেই… রোগী ICU তে… কল দিলাম Jahangir Hossain Babu ভাইকে… বাহ, এক কলেই বাবু ভাই রাজি… 😉

দিনটি বেশ ভাল গেল 🙂

Facebook Link